সোমবার, সেপ্টেম্বর 14, 2026
01:00:20 | কলকাতা

রাষ্ট্রসংঘের মানচিত্রে বদল!অরুণাচল-আকসাই চিনকে ‘পৃথক অঞ্চল’ দেখিয়ে নতুন বিতর্ক

আন্তর্জাতিকরাজনীতি

রাষ্ট্রসংঘের নতুন বিশ্ব মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে পৃথক অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। মানচিত্রের উপস্থাপন ঘিরে নতুন করে চর্চায় ভারত-চীন সীমান্ত বিরোধ।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:রাষ্ট্রসংঘের প্রকাশিত বিশ্বের নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে ভারত ও চীনের দাবির মধ্যবর্তী ‘পৃথক অঞ্চল’ হিসেবে দেখানো হয়েছে। এই উপস্থাপন ঘিরে ভারত-চীন সীমান্ত বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।

মানচিত্রে অরুণাচল প্রদেশের সঙ্গে নাগাল্যান্ডের সীমান্ত দেখানো হয়নি। অঞ্চলটিকে আসামের উত্তরে, চীনের সীমান্তসংলগ্ন পৃথক এলাকা হিসেবে দেখানো হয়েছে। একইভাবে আকসাই চিনকেও পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পশ্চিমে ভারতের এবং পূর্বে চীনের সীমান্ত দেখানো হয়েছে। তবে এই পরিবর্তনের কারণ সম্পর্কে রাষ্ট্রসংঘ এখনও কোনও ব্যাখ্যা দেয়নি। গত ১ জুলাই সাধারণ পরিষদের একটি প্রস্তাব নিয়ে আলোচনার সময় নতুন মানচিত্রটি প্রকাশিত হয়।

জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে মানচিত্রে বিন্দু রেখা দিয়ে ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা বা LoC দেখানো হয়েছে। রাষ্ট্রসংঘের পাদটীকায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের চূড়ান্ত মর্যাদা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এখনও সমঝোতা হয়নি।এদিকে ‘Correct the Map’ প্রস্তাবের পক্ষে ভারত ভোট দিলেও বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, কোনও নির্দিষ্ট মানচিত্র বা সীমান্তের উপস্থাপনাকে সমর্থন করা হয়নি। অরুণাচল ও লাদাখকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী দেখানো উচিত—এটাই নয়াদিল্লির অবস্থান।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।