সোমবার, সেপ্টেম্বর 14, 2026
01:54:02 | কলকাতা

সলমনের ‘হিরো’ পোস্ট ঘিরে বিতর্ক!ক্রেডিট না পেয়ে ক্ষুব্ধ আমাল, ভাইয়ের পাশে আরমান

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:হিরো ছবির জনপ্রিয় গান ‘Main Hoon Hero Tera’-কে ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন সঙ্গীতশিল্পী আমাল মালিক ও সলমন খানের প্রযোজনা সংস্থা। ছবির বার্ষিকী উপলক্ষে সলমন খানের প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্ট করা হলেও সেখানে গানটির সুরকার হিসেবে আমালের নাম উল্লেখ করা হয়নি বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেন আমাল। তাঁর বক্তব্য, একটি সৃষ্টির সঙ্গে যুক্ত শিল্পীদের যথাযথ স্বীকৃতি পাওয়া উচিত।

আমালের মন্তব্যের পর তাঁকে নিয়ে নানা কটাক্ষ শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সেই পরিস্থিতিতে ভাইয়ের পাশে দাঁড়ান গায়ক আরমান মালিক। ট্রোলারদের উদ্দেশে তিনি আমালের কাজ ও অবদানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। ঘটনাটি নিয়ে ফের আলোচনায় এসেছে বলিউডে শিল্পীদের যথাযথ ক্রেডিট দেওয়ার বিষয়টি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।