শনিবার, সেপ্টেম্বর 12, 2026
21:40:29 | কলকাতা

কারখানায় অতিরিক্ত কাজের অভিযোগ, প্রতিবাদে গেটের সামনে শ্রমিকদের অবস্থান-বিক্ষোভ

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

অতিরিক্ত কাজ করানোর অভিযোগে হলদিয়ার একটি বেসরকারি কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। নোটিশ প্রত্যাহারের দাবি, ঘটনাস্থলে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ।

রাজকুমার বেরা, মানুষের মতামত:অতিরিক্ত কাজ করানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হলদিয়ার একটি বেসরকারি কারখানায়। অভিযোগ, শ্রমিকদের নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন শ্রমিকদের একাংশ।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, অবিলম্বে অতিরিক্ত কাজ সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করতে হবে। তাঁদের অভিযোগ, শ্রমিকদের ওপর অতিরিক্ত কাজের চাপ তৈরি করা হচ্ছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁরা আন্দোলনে নেমেছেন।

শ্রমিকদের একাংশের দাবি, বিক্ষোভের জেরে কারখানার স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়াও ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। অতিরিক্ত কাজের নোটিশ নিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে কীভাবে সমাধান হয়,এখন সেদিকেই নজর। তবে বিক্ষোভকে ঘিরে কারখানা চত্বরে উত্তেজনা তৈরি হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।