শনিবার, সেপ্টেম্বর 12, 2026
21:03:31 | কলকাতা

বুলেটপ্রুফ থেকে বিস্ফোরণ প্রতিরোধী:দিল্লিতে পুতিনের ‘সুরক্ষিত দুর্গ’!আউরাস সেনাটের ভিতরে কী আছে?

Recent News

ব্রিকস সম্মেলনে দিল্লিতে পুতিনের সঙ্গে এসেছে বিশেষ সাঁজোয়া আউরাস সেনাট। বুলেটপ্রুফ ও বিস্ফোরণ-প্রতিরোধী এই ‘চাকার ওপর দুর্গ’-এ রয়েছে ৫৯৮ হর্সপাওয়ারের শক্তিশালী ইঞ্জিন।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পুতিনের ‘চাকার ওপর দুর্গ’! ব্রিকস সম্মেলনে দিল্লিতে নজর কাড়ছে আউরাস সেনাট ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সফর ঘিরে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুতিনের বিশাল নিরাপত্তা বহরের অন্যতম আকর্ষণ রাশিয়ার তৈরি বিশেষ সাঁজোয়া লিমুজিন আউরাস সেনাট।

বিদেশ সফরে নিজের গাড়ি সঙ্গে নেওয়া পুতিনের জন্য নতুন নয়। তাঁর ব্যবহৃত আউরাস সেনাটকে অনেক সময় ‘চাকার ওপর দুর্গ’ বলা হয়। গাড়িটি বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী হিসেবে তৈরি।

রাশিয়ার আউরাস মোটরস এই গাড়ি তৈরি করেছে। ২০১৮ সালে ‘কর্তেজ’ প্রকল্পের মাধ্যমে আউরাস সেনাট বাজারে আসে। গাড়িটির বেসামরিক সংস্করণও রয়েছে। পুতিনের ব্যবহৃত গাড়িতে রয়েছে ৪.৪ লিটারের টুইন-টার্বো V8 ইঞ্জিন ও হাইব্রিড ব্যবস্থা। এটি প্রায় ৫৯৮ হর্সপাওয়ার শক্তি এবং ৮৮০ নিউটন-মিটার টর্ক তৈরি করতে পারে। রয়েছে ৯-গতির স্বয়ংক্রিয় গিয়ারবক্স। প্রায় ৫.৬৩ মিটার লম্বা এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। উন্নত ব্রেকিং, ট্র্যাকশন কন্ট্রোল ও একাধিক নিরাপত্তা প্রযুক্তিও রয়েছে। বিলাসবহুল অভ্যন্তর ও কঠোর নিরাপত্তার কারণে আউরাস সেনাট পুতিনের নিরাপত্তা বহরের বিশেষ আকর্ষণ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।