শনিবার, সেপ্টেম্বর 12, 2026
20:15:53 | কলকাতা

মালদায় কোটি টাকার কাফ সিরাপ উদ্ধার,বাংলাদেশে পাচারের ছক?

জেলা ভিত্তিক সংবাদ

মালদার মঙ্গলবাড়ির নলডুবিতে একই গোডাউন থেকে ৪০০ পেটিতে ৫৭,৬০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার।বাংলাদেশে পাচারের সন্দেহে তদন্তে পুলিশ ও বিএসএফ।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পুরাতন মালদার মঙ্গলবাড়ির নলডুবির একই গোডাউন থেকে ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল বিএসএফ ও পুলিশ। যৌথ অভিযানে মোট ৫৭ হাজার ৬০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুরের ২৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন এবং মালদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনে অভিযান চালায়। তল্লাশিতে ৪০০ পেটি কাফ সিরাপ উদ্ধার হয়। প্রতিটি পেটিতে ছিল ১৪৪টি করে বোতল। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

পুলিশের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ সিরাপ মজুত করা হয়েছিল। গত ২ অগাস্ট একই এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা নগদ ও কাফ সিরাপ উদ্ধারের ঘটনার সঙ্গেও এর যোগ থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। গোটা পাচারচক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। উদ্ধার হওয়া কাফ সিরাপ বিএসএফের হেফাজতে নেওয়া হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।