গাঁজার বস্তা সরাতেই মিলল টাকার পাহাড়! আলিপুরদুয়ারে ৬.৪ কেজি গাঁজা-সহ উদ্ধার ৪.৮৬ লক্ষ টাকা
আলিপুরদুয়ারের সূর্যনগরে পুলিশের অভিযানে প্রায় ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪ লক্ষ ৮৬ হাজার ৬০৪ টাকা উদ্ধার।বাড়ির এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে|

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:গোপন সূত্রের খবরে, রাতের অন্ধকারে পুলিশি অভিযানের তল্লাশিতে বেড়িয়ে আসে এমন দৃশ্য। বাড়ির মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।পলাতক অভিযুক্ত দাদা।
আলিপুরদুয়ার থানার অন্তর্গত আলিপুরদুয়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ড, সূর্য নগর এলাকার ঘটনা।জানা যায়, গোপন সূত্রের খবরে শুক্রবার গভীর রাতে এক বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ।ভাই-বোনের সংসারে যদিও সেই সময় বাড়িতে উপস্থিত ছিলনা বাড়ির অবিভাবক, অভিযুক্ত গাজা ব্যাবসায়ী বাবন বল। বাড়িতে ছিলেন তার অবিবাহিতা বোন। ফলে মহিলা পুলিশের দুর্গা বাহিনীর মাধ্যমে শুরু হয় তল্লাশি। ফেলে রাখা প্লাস্টিক বস্তা সড়িয়ে সেখানকার এবড়ো-খেবড়ো মাটি সড়াতেই বেড়িয়ে আসে প্লাস্টিকে মোড়ানো প্রচুর পরিমান গাঁজা। আর ঘড়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে কাপড়ের তলে, বস্তায়, ব্যাগে, ক্যারি-ব্যাগে রাখা ছিল রাশি রাশি টাকার বিভিন্ন নোট সহ খুচরা ৫/১০ টাকার কয়েনও । ৫০/ ১০০ / ২০০/ ৫০০ টাকার অজস্র নোট।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৬ কিলো ৪০০ গ্রাম গাঁজা সমেত উদ্ধার হয় বিভিন্ন নোটের মোট ৪ লক্ষ ৮৬ হাজার ৬০৪ টাকা নগদ। বাড়িতে উপস্থিত মহিলাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। পলাতক অভিযুক্ত গাঁজা ব্যাবসায়ী বাবন বল। আলিপুরদুয়ার থানার পুলিশ, তার সন্ধান শুরু করেছে।পুলিশের অনুমান, শুধুমাত্র গাঁজার ব্যাবসা নয়। এর পাশাপাশি ব্রাউন-সুগারের ব্যাবসাও করে থাকার সম্ভাবনা প্রবল।
