শনিবার, সেপ্টেম্বর 12, 2026
18:36:28 | কলকাতা

নদিয়ার বগুলা হাসপাতালে চিকিৎসা-অবহেলার অভিযোগ,সরঞ্জাম জীবাণুমুক্ত করা নিয়ে বিতর্ক

জেলা ভিত্তিক সংবাদ

নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালে জীবাণুমুক্ত না করা অস্ত্রোপচারের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ।১০ বছরের শিশুর চিকিৎসাকে কেন্দ্র করে অভিযোগ,তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত: নদিয়ার হাঁসখালীর বগুলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এক রোগীর অভিযোগ, রক্তমাখা ও ঠিকভাবে জীবাণুমুক্ত না করা অস্ত্রোপচারের সরঞ্জাম পুনরায় ব্যবহার করা হচ্ছিল।

বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত ১০ বছরের সন্তানকে নিয়ে হাসপাতালে যান নিত্যগোপাল বিশ্বাস। তাঁর দাবি, কর্তব্যরত চিকিৎসক আগের রোগীর ব্যবহৃত রক্তমাখা কাঁচি ব্যবহার করতে যাচ্ছিলেন। তিনি আপত্তি জানালে হাসপাতালের কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয় বলে অভিযোগ। এরপর হাসপাতালের পরিস্থিতি দেখাতে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন তিনি।

লাইভে নিত্যগোপাল দাবি করেন, জীবাণুমুক্ত না করেই বিভিন্ন অস্ত্রোপচারের সরঞ্জাম বারবার ব্যবহার করা হচ্ছে। হাসপাতালের জীবাণুনাশক যন্ত্রের কিছু অংশে মরিচাও দেখা গিয়েছে বলে তাঁর অভিযোগ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, গরম জলের মাধ্যমে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ব্যবস্থা ২৪ ঘণ্টাই চালু থাকে। ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। হাসপাতাল জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।