শনিবার, সেপ্টেম্বর 12, 2026
13:20:04 | কলকাতা

কালীঘাটের ‘কাকু’ থেকে জাহাঙ্গির-দেবরাজ, এবার সুমিত!একের পর এক ঘনিষ্ঠ গ্রেফতার—পরের গন্তব্য কোথায়?

kolkataরাজনীতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তির গ্রেফতারি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চর্চা। ‘কালীঘাটের কাকু’, জাহাঙ্গির, শওকত, দেবরাজের পর শালবনি মামলায় গ্রেফতার সুমিত রায়।তদন্তের গতিপথ এখন কোন দিকে, নজর রাজনৈতিক মহলের।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। সাম্প্রতিকতম ঘটনা,শালবনি জমি সংক্রান্ত মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করেছে সিআইডি।সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরই কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র,যিনি ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত। এছাড়াও জাহাঙ্গির খান, শওকত মোল্লা এবং দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারি নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবশ্য পৃথক পৃথক অভিযোগ ও মামলা রয়েছে; কোনও অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে ধরে নেওয়া যায় না।

বিশেষ করে সুমিত রায়ের গ্রেফতারি নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি করেছে।তদন্তকারী সংস্থার দাবি,শালবনি ও ডেবরার জমি সংক্রান্ত দুর্নীতি-সহ একাধিক মামলায় তাঁর নাম উঠে এসেছে। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে—একাধিক ঘনিষ্ঠের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারির সূত্র কি শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই এগোবে? তবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এসব মামলায় কোনও অপরাধ প্রমাণিত হয়েছে এমন দাবি করা যায় না। তদন্ত কোন দিকে গড়ায়, সেটাই এখন নজরে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।