বুধবার, সেপ্টেম্বর 9, 2026
18:35:00
| কলকাতা

রেখা পাত্রকে ঘিরে বিজেপিতে অস্বস্তি?দল ছাড়ার ইঙ্গিত মণ্ডল কমিটির সদস্যের

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত: রেখা পাত্রকে ঘিরে এবার বিজেপির অন্দরে অস্বস্তির ইঙ্গিত?তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে দল ছাড়ার কথা জানালেন বিজেপির মণ্ডল কমিটির এক সদস্য।বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

জানা গিয়েছে,ওই বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের ক্ষোভের কথা জানান। পোস্টে তিনি লেখেন, “যাদের নিয়ে দল চলছে, তাদের নিয়েই চলুক।”একইসঙ্গে রেখা পাত্রের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। যদিও ঠিক কী ঘটেছিল বা কোন ঘটনাকে কেন্দ্র করে তাঁর এই সিদ্ধান্ত, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

মণ্ডল কমিটির সদস্যের দল ছাড়ার ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই বিজেপির স্থানীয় সংগঠন নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই ঘটনা কি দলের অভ্যন্তরীণ কোন্দলের প্রকাশ,নাকি কোনও নির্দিষ্ট ঘটনার জের—তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।