বুধবার, সেপ্টেম্বর 9, 2026
17:51:56
| কলকাতা

শ্রীলঙ্কায় রাজনাথ, দিশানায়েকের বড় বার্তা—ভারতের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার হবে না ভূখণ্ড

আন্তর্জাতিকপ্রতিরক্ষা

কলম্বোয় রাজনাথ সিং ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের বৈঠক। নিরাপত্তা সহযোগিতা, L70 গান আধুনিকীকরণ, তিনটি বেইলি ব্রিজ উদ্বোধন-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:শ্রীলঙ্কা সফরে গিয়ে বুধবার কলম্বোয় প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুই দেশের প্রতিরক্ষা,নিরাপত্তা, উন্নয়ন ও আঞ্চলিক শান্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারত ও শ্রীলঙ্কা নিজেদের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং সামুদ্রিক অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছে। বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানান, ভারতের নিরাপত্তার স্বার্থের বিরুদ্ধে কোনও কাজে তাঁর দেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র পর ‘অপারেশন সাগর বন্ধু’-র মাধ্যমে ভারতের সাহায্যের জন্য রাজনাথকে ধন্যবাদ জানান দিশানায়েকে। রাজনাথ বলেন, শ্রীলঙ্কাকে সাহায্য করা ভারতের দায়িত্ব।
এদিন দু’দেশের প্রতিরক্ষা বাহিনীর তৈরি তিনটি বেইলি ব্রিজও ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই নেতা।

পাশাপাশি শ্রীলঙ্কার বিমানবাহিনীর ছ’টি L70 এয়ার ডিফেন্স গান আধুনিকীকরণ, ন্যাশনাল ক্যাডেট কোর এবং দুই দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সহযোগিতা নিয়ে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।