বুধবার, সেপ্টেম্বর 9, 2026
17:45:36
| কলকাতা

ক্যাম্পাস বিতর্কের মধ্যেই প্রশাসনিক রদবদল,যাদবপুরে বদলাল রেজিস্ট্রার-ফিনান্স অফিসার

kolkata

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বড় প্রশাসনিক রদবদল। অবসরের দেড় মাস আগে সরানো হল রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে। ছ’মাসের জন্য দায়িত্বে দেবজিৎ দত্ত। ফিনান্স অফিসার পদেও বদল হয়েছে।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পোস্টার,স্লোগান, দেওয়াল লিখন থেকে ছাত্র সংঘর্ষ—বিভিন্ন ঘটনায় বারবার খবরের শিরোনামে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরে বড় বদল। সরিয়ে দেওয়া হল রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে। আগামী ছ’মাসের জন্য নতুন রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক দেবজিৎ দত্তকে। একই সঙ্গে ফিনান্স অফিসার পদেও পরিবর্তন হয়েছে। ওই দায়িত্ব পেয়েছেন কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়।

প্রশাসনিক সূত্রের খবর, চলতি বছরের অক্টোবরের শেষে অবসর নেওয়ার কথা ছিল সেলিম বক্স মণ্ডলের। তার প্রায় দেড় মাস আগেই তাঁকে সরানোর সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল আর এন রবির তরফে উচ্চশিক্ষা দফতরে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর।

সম্প্রতি জিবি মিটিংকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন ও এবিভিপির সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ক্যাম্পাস।সেই আবহেই এই প্রশাসনিক বদল ঘিরে নানা প্রশ্ন উঠছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।