ভোটের তারিখ ঘোষণা হতেই তৃণমূল নেতা গ্রেফতার!নন্দীগ্রামে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?
নন্দীগ্রামে উপনির্বাচনের দিন ঘোষণা, একই সময়ে তৃণমূল নেতা শেখ আমিরুল ইসলাম গ্রেফতার। মামলা স্পষ্ট নয়,ভোটের আগে গ্রেফতার ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

রবীন্দ্র বেড়া,মানুষের মতামত:নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস নেতা শেখ আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।গ্রেফতারের পর তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।পরীক্ষা শেষে পুলিশের গাড়িতে করে তমলুক আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তবে কোন মামলায় এবং কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে,গুরুত্বপূর্ণ বিষয় হল, যেদিন আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়, সেদিনই নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। ফলে একই দিনে উপনির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূল নেতার গ্রেফতার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
তবে এই গ্রেফতারের সঙ্গে উপনির্বাচনের কোনও সরাসরি যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য বা দাবি সামনে আসেনি। তমলুক আদালতের নির্দেশের দিকে নজর রাজনৈতিক মহলের।
