বক্স অফিসে ‘মির্জাপুর’-এর দাপট, তিন দিনেই ১৩২ কোটি পার

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বড়পর্দায় মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘মির্জাপুর’। প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ছবিটির আয় ১৩২.৩৫ কোটি টাকা ছাড়িয়েছে।
ভারতে প্রথম তিন দিনে ছবিটির নেট সংগ্রহ ৯৩.৭৫ কোটি টাকা,আর গ্রস আয় ১১২.৩৫ কোটি। বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ২০ কোটি টাকা।
শুক্রবার ২৫.৭৫ কোটি টাকা দিয়ে শুরু করার পর শনিবার আয় বেড়ে হয় ৩২ কোটি। রবিবার আরও বড় লাফ দিয়ে ছবিটি সংগ্রহ করে ৩৬ কোটি টাকা। পঙ্কজ ত্রিপাঠী,আলি ফজল ও দিব্যেন্দুকে ঘিরে দর্শকদের আগ্রহই এই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তিন দিনের ব্যবসায় ছবিটি ২০২৬-এর অন্যতম বড় হিন্দি ওপেনার হয়ে উঠেছে।
