মশলা-বিস্কুটে নজর, নথি নিয়েও প্রশ্ন—কড়া পদক্ষেপের ইঙ্গিত,চাপে ব্যবসায়ীরা
বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ভান্ডারখালি বাজারে একাধিক রেস্তোরাঁ, বিরিয়ানি দোকান, মুদিখানা, মিষ্টির দোকান ও পোল্ট্রি ব্যবসায়ীর প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালাল ক্রেতা সুরক্ষা ও খাদ্য দপ্তর। হাসনাবাদ থানার পুলিশের সহযোগিতায় চলে এই অভিযান।

হাসানুজ্জামান,মানুষের মতামত:অভিযানে বিভিন্ন দোকানে খাবারের গুণমান, প্যাকেটজাত পণ্যের মেয়াদ এবং ভেজাল বা অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকরা। কয়েকটি দোকান থেকে বিস্কুট ও বিরিয়ানির মসলা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পাশাপাশি পোল্ট্রি ব্যবসায়ীদের লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্রও পরীক্ষা করা হয়। অসঙ্গতি পাওয়া ব্যবসায়ীদের সাত দিনের মধ্যে নথি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকজনকে শোকজও করা হয়েছে। ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি রুখতেই এই অভিযান বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।
