মেদিনীপুরের বাজারে কী হচ্ছে? হাজারেও ভরছে না ব্যাগ!নাজেহাল সাধারণ মানুষ
কেশপুরের মুগবাসান বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। হাজার টাকাতেও ব্যাগ ভরছে না।পেঁয়াজ, চিনি-সহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:হাজার টাকা নিয়ে বাজারে গেলেও আগের মতো ব্যাগ ভরছে না। চাল,ডাল, ভোজ্যতেল, শাকসবজি-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ। কেশপুরের মুগবাসান বাজারে প্রতিদিনই ক্রেতাদের ভিড় থাকলেও বাড়তি দামের কারণে অনেকেই কম পরিমাণে জিনিস কিনছেন।
ক্রেতাদের অভিযোগ, একই টাকায় আগের তুলনায় অনেক কম সামগ্রী পাওয়া যাচ্ছে। বিশেষ করে পেঁয়াজ ও চিনির দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ রয়েছে। সংসারের খরচ সামলাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় পণ্যও বেছে কিনতে হচ্ছে।
অন্যদিকে ব্যবসায়ীদের দাবি,পাইকারি বাজারেই বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে। সেই কারণে খুচরো বাজারেও দাম বাড়াতে হচ্ছে। ফলে ক্রেতা ও বিক্রেতা—উভয়েই মূল্যবৃদ্ধির চাপে রয়েছেন।
