বাড়ি থেকে বের করেই হামলা!বসিরহাটে আহত ৫, উঠল আগ্নেয়াস্ত্র দেখানোর অভিযোগ
বসিরহাটে রাতে বাড়ি থেকে ডেকে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ। আহত পাঁচজন, দু’জন হাসপাতালে ভর্তি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগও উঠেছে।ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

হাসানুজ্জামান,মানুষের মতামত:রাতে বাড়ি থেকে ডেকে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে বিজেপির দাবি। তাঁদের মধ্যে দু’জনকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বসিরহাটের ১ নম্বর ওয়ার্ডের রাসখেলা এলাকার। অভিযোগ, সঞ্জয় মণ্ডল ও তাঁর দলবল বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁদের মারধর করেন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগও উঠেছে। বিজেপির দাবি, অভিযুক্তরা আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন। পুরনো কর্মীরা আপত্তি জানানোয় হামলা বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
