সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

দুর্ঘটনা,আত্মহত্যা নাকি অন্য কিছু?ভোটপাট্টিতে রহস্যমৃত্যু

ময়নাগুড়ির ভোটপাট্টি স্কুল মোড়ে ভোরে রাস্তার ধারে এক ব্যক্তির দেহ উদ্ধার। মৃত্যুর কারণ ঘিরে রহস্য, তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা।

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ির ময়নাগুড়ির ভোটপাট্টি সংলগ্ন স্কুল মোড়ে সোমবার ভোরে রাস্তার ধারে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে তাঁকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোটপাট্টি ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি ভোটপাট্টি গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু—সব দিক খতিয়ে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।