সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

বন্যায় ডুবল শ্মশান, ডিঙিতে মৃতদেহ! ঘাটালে প্রশ্নের মুখে অর্ধসমাপ্ত ইলেকট্রিক চুল্লি

বন্যায় ঘাটালের শ্মশান জলমগ্ন হওয়ায় ডিঙি নৌকায় মৃতদেহ নিয়ে উঁচু জায়গায় যেতে হচ্ছে পরিজনদের। বছরের পর বছর অসম্পূর্ণ ইলেকট্রিক চুল্লির কাজ দ্রুত শেষ করার দাবি বাসিন্দাদের।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:প্রতিবছর বর্ষায় বন্যার জলে ভাসে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। এবারও সামনে এল সেই দুর্ভোগের ছবি। জলমগ্ন শ্মশানে যাওয়া সম্ভব না হওয়ায় ডিঙি নৌকায় মৃতদেহ নিয়ে উঁচু জায়গায় থাকা শ্মশানে যেতে হচ্ছে পরিজনদের।

স্থানীয়দের অভিযোগ, ঘাটালের শ্যামপুরে ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ কয়েক বছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি। ২০২০ সালে এই প্রকল্পের জন্য ১ কোটি ৬৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। পরে আরও ১ কোটি ১৪ লক্ষ টাকা দেওয়া হয়। তবুও কাজ অসম্পূর্ণ থেকে যায়। ২০২৩ সালে আরও ৯০ লক্ষ টাকার প্রয়োজনীয়তার কথা জানানো হলেও সেই টাকা এখনও অনুমোদন হয়নি বলে প্রশাসন সূত্রে খবর। বন্যার সময় ঘাটালের বহু এলাকা দীর্ঘদিন জলমগ্ন থাকে। তাই দ্রুত ইলেকট্রিক চুল্লির কাজ শেষ করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।