ফুড সেফটি কমিশনের হানায় ফাঁস ‘পচা মাংস’ কারবার,গড়িয়াহাটে চাঞ্চল্য
গড়িয়াহাট বাজারে ফুড সেফটি কমিশনের অভিযানে বাজেয়াপ্ত ৬ কিলো পচা চিকেন ও ৮ কিলো মাটন।অভিযোগ, প্যাকেটে মুড়ে ক্রেতাদের কাছে বিক্রির প্রস্তুতি চলছিল।ঘটনায় চাঞ্চল্য।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দক্ষিণ কলকাতার অভিজাত গড়িয়াহাট বাজারে খাদ্য নিরাপত্তা নিয়ে বড়সড় অভিযান চালাল ফুড সেফটি কমিশন। অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ পচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ। উদ্ধার হওয়া মাংসের মধ্যে ছিল প্রায় ৬ কিলো পচা চিকেন এবং ৮ কিলো পচা মাটন।
অভিযোগ,ক্রেতাদের কাছে বিক্রির জন্য ওই পচা মাংস প্যাকেটে মুড়ে প্রস্তুত করা হচ্ছিল। অভিযানের সময় বিষয়টি নজরে আসে আধিকারিকদের। এরপরই মাংসগুলি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাকে কেন্দ্র করে বাজারে চাঞ্চল্য ছড়ায়। খাদ্যসামগ্রীর গুণমান ও নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন ক্রেতাদের একাংশ। অভিযানের পর সংশ্লিষ্ট দোকান ও খাদ্যসামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে।
