সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

মাথায় কোপ,রক্তাক্ত বিজেপি নেত!ভাঙড়ে সিপিআইএম-বিজেপি সংঘর্ষে উত্তেজনা

ভাঙড়ের কোরালবেরিয়ায় রাজনৈতিক সংঘর্ষে বিজেপি নেতার মাথায় ধারালো অস্ত্রের কোপের অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। পাল্টা হামলার অভিযোগ সিপিআইএমের। ঘটনাকে ঘিরে উত্তেজনা, তদন্তে পোলেরহাট থানার পুলিশ।

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:ভাঙড়ের কোরালবেরিয়া এলাকায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বিজেপির এক নেতার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে ঘটনায় গুরুতর জখম বিজেপি নেতা, উদ্ধার করে জিরেনগাছা হসপিটালে নিয়ে আসলে সেখান থেকে রেফার করা হয়েছে আরজিকর হসপিটালে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার কোরালবেরিয়া এলাকায়।

অভিযোগ, ভাঙড় ২ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক সুরজিৎ গায়েনকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বিজেপির অভিযোগ, এই হামলার ঘটনায় তৃণমূল, আইএসএফ ও সিপিআইএমের কর্মী-সমর্থকরা জড়িত।

আহত সুরজিৎ গায়েনের দাবি, এলাকায় একটি মাচায় বসে কয়েকজন সিপিআইএম ও আইএসএফ কর্মী-সমর্থক তাঁকে গালিগালাজ করছিলেন। এর প্রতিবাদ করতে গেলে তাঁর উপর হামলা চালানো হয় এবং তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সিপিআইএম। পাল্টা সিপিআইএমের অভিযোগ, তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে এবং বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকার মহিলারা এগিয়ে এলে তাঁদের সঙ্গেও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় মহিলা-সহ বেশ কয়েকজন সিপিআইএম কর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।https://youtu.be/KvTTH3cU8BM?si=-yJZ0nb1MnhupiEy

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।