সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
রাজনীতি

গেরুয়া নিয়ে বিতর্কের জবাব? ৯ সেপ্টেম্বর রাজপথে শুভেন্দুর ‘সম্মান যাত্রা’

গেরুয়া রঙের ঐতিহ্য ও সামাজিক গুরুত্ব তুলে ধরতে ৯ সেপ্টেম্বর গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত ‘গেরুয়া সম্মান যাত্রা’ করবেন শুভেন্দু অধিকারী। কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত: গেরুয়া রঙের ঐতিহ্য ও সামাজিক গুরুত্ব তুলে ধরতে আগামী ৯ সেপ্টেম্বর রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেল ৩টেয় গোলপার্ক থেকে শুরু হবে ‘গেরুয়া সম্মান যাত্রা’।মিছিল যাবে যাদবপুর পর্যন্ত। সাধারণ মানুষকেও এই পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সরকারি ও দলীয় সূত্রের দাবি, গেরুয়া শুধু রাজনৈতিক রং নয়। ত্যাগ, সেবা ও সনাতন ঐতিহ্যের সঙ্গে এই রঙের গভীর সম্পর্ক রয়েছে। সম্প্রতি গেরুয়া রংকে ঘিরে বিভিন্ন বিতর্ক ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সচেতনতা তৈরি করতেই এই কর্মসূচি বলে জানানো হয়েছে।

কিছুদিন আগে ‘গেরুয়া তাণ্ডব’ শব্দবন্ধ নিয়েও আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এমন শব্দ ব্যবহারে গেরুয়া রঙের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মিছিলের মধ্যে আলাদা রাজনৈতিক বার্তাও রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘাতের পর রাষ্ট্রবাদ নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু। সেই আবহে যাদবপুর পর্যন্ত এই পদযাত্রাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।