সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

জেলার উন্নয়ন থেকে বুথের সংগঠন—পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর ‘মাস্টারপ্ল্যান’

পূর্ব মেদিনীপুরের সার্বিক উন্নয়ন ও দলীয় সংগঠন শক্তিশালী করতে বিধায়ক, মন্ত্রী ও কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছতা, সমন্বয় ও উন্নয়নে গতি আনার বার্তা দিলেন তিনি।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুর জেলার সার্বিক উন্নয়ন ও দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার বিধায়ক, মন্ত্রী এবং দলীয় কার্যকর্তাদের নিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে এই বৈঠক হয়। আগামী দিনে জেলার উন্নয়নমূলক কাজ আরও দ্রুত কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুথস্তর থেকে মণ্ডল সভাপতিদের সঙ্গে বিধায়কদের সমন্বয় আরও বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অশোক দিন্ডা, হরেকৃষ্ণ বেরা-সহ জেলার অন্যান্য দলীয় কার্যকর্তারা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।