রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Public Interest News

পুজোর আগে রাজ্যের ‘গিফট’!৬২ লক্ষের ভাতা বাড়ল ৫০০ টাকা

দুর্গাপুজোর আগে বড় স্বস্তি! ৭ সেপ্টেম্বর থেকে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা প্রাপকদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে পাঠাবে রাজ্য সরকার। নতুন-পুরনো মিলিয়ে উপকৃত হবেন ৬২ লক্ষ মানুষ।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:দুর্গাপুজোর আগে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা প্রাপকদের জন্য সুখবর। আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে সামাজিক সুরক্ষা ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার। সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ৬২ লক্ষ মানুষ এবার মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন।

আগে এই তিন ধরনের ভাতার পরিমাণ ছিল ১,০০০ টাকা। নতুন সিদ্ধান্তে তা ৫০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। ফলে প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা পাবেন উপভোক্তারা।

সম্প্রতি জনকল্যাণ শিবিরে প্রায় সাড়ে সাত লক্ষ নতুন আবেদন জমা পড়েছিল। তথ্য যাচাইয়ের পর তাঁদেরও প্রকল্পের আওতায় আনা হয়েছে। সরকারি নথির সঙ্গে তথ্য মিলিয়ে দেখার পর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পুজোর আগে এই বাড়তি টাকা পেয়ে বহু মানুষ আর্থিকভাবে স্বস্তি পাবেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।