‘সমঝো না’য় নতুন জুটি, নজর কাড়ছেন সিদ্ধার্থ-তমন্না

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: আসন্ন ফোকলোর-ফ্যান্টাসি ছবি দ্য ভ্যান-এর প্রথম গান প্রকাশ্যে এল। গানের নাম ‘সমঝো না’। এই গানেই প্রথমবার জুটি হিসেবে পর্দায় দেখা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা ও তমন্না ভাটিয়াকে। গানে তাঁদের চরিত্রের প্রেমের সম্পর্কের ঝলক তুলে ধরা হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিতে সিদ্ধার্থ ও তমন্নার রসায়ন কেমন হবে, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ‘সমঝো না’ গানে তাঁদের সম্পর্কের আবেগ, টানাপোড়েন ও রোমান্টিক মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। নতুন এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য ইতিমধ্যেই অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা। ফোকলোর ও ফ্যান্টাসির আবহে তৈরি এই ছবিতে প্রেমের গল্প কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তা ছবি মুক্তির পরই স্পষ্ট হবে।
