রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
বিনোদন

উত্তম-স্মরণে রুপোর ছোঁয়া,জন্মশতবর্ষে প্রকাশ মহানায়ক স্মারক মুদ্রা

উত্তমকুমারের জন্মশতবর্ষে শিশির মঞ্চে প্রকাশিত হল মহানায়ক স্মারক রৌপ্য মুদ্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী,অভিনেতা, বিধায়ক,চিকিৎসক ও তথ্য-সংস্কৃতি দপ্তরের বিশিষ্ট আধিকারিকরা।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত: মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার শিশির মঞ্চে প্রকাশিত হল বিশেষ স্মারক রৌপ্য মুদ্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, অভিনেত্রী ও বিধায়ক রূপা গাঙ্গুলী, বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, পদ্মশ্রী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পদ্মশ্রী চিকিৎসক সরোজ মণ্ডল। এছাড়াও ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. সৌমিত্র মোহন এবং গভর্নমেন্ট ইন্ডিয়া মিন্টের চিফ জেনারেল ম্যানেজার গোরক্ষনাথ যাদব-সহ বিশিষ্ট ব্যক্তিরা। মহানায়কের জন্মশতবর্ষকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ রৌপ্য মুদ্রা প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে উত্তমকুমারের অভিনয়জীবন, বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান এবং বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর স্থায়ী প্রভাব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।