বডি শেমিংয়ের শিকার বিপাশা!মাতৃত্বের পর সমাজের ‘চাপ’ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে পাপারাজ্জি ও সমাজের একাংশের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী বিপাশা বসু। অভিনেত্রীর বক্তব্য, মা হওয়ার পরও মহিলাদের কাছ থেকে খুব দ্রুত আগের চেহারায় ফিরে আসার প্রত্যাশা করা হয়। তাঁর কথায়, “সবাই আশা করে, আপনি দ্রুত আগের অবস্থায় ফিরে যাবেন।” বিপাশা জানান, সন্তান জন্মের পর একজন মায়ের শরীর ও মন দু’দিকেই নানা পরিবর্তন আসে। সেই সময় কটাক্ষ বা অযাচিত মন্তব্য পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। বিশেষ করে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে শরীর নিয়ে মন্তব্য বা ছবি প্রকাশের বিষয়টি তাঁকে আহত করেছে। বিপাশার মতে, মাতৃত্বের পর শরীরের পরিবর্তন স্বাভাবিক এবং তা নিয়ে কাউকে লজ্জিত করা উচিত নয়। তাঁর এই মন্তব্য ফের সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
