রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

খেলার মাঠ দখলের অভিযোগ,গ্রামবাসীর বাধায় বন্ধ ঘেরার কাজ

স্বরূপনগরে খেলার মাঠ দখল করে ঘেরার অভিযোগ। গ্রামবাসী ও ক্লাব কর্তৃপক্ষের বাধায় কাজ বন্ধ হয়ে যায়। মাঠের মালিকানা যাচাই করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে খেলার মাঠ দখল করে ঘেরার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনাটি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুননাজপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াংস কর্নার ক্লাবের মাঠে দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোররা ফুটবল-সহ বিভিন্ন খেলাধুলা করে। অভিযোগ, মাঠের একটি অংশ ঘিরে দেওয়ার কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, প্রায় ৭৫ বছর বয়সি মিজানুর রহমান বিশ্বাস ওই জমি ঘেরার উদ্যোগ নেন। বিষয়টি জানতে পেরে মাঠে গিয়ে প্রতিবাদ জানান ক্লাব কর্তৃপক্ষ ও গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের খেলার মাঠ কোনওভাবেই দখল করতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত স্থানীয়দের বাধায় ঘেরার কাজ বন্ধ হয়ে যায়। মাঠের জমির প্রকৃত মালিকানা ও নথিপত্র খতিয়ে দেখে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, মাঠ দখল হলে শিশু-কিশোরদের খেলাধুলার জায়গা হারিয়ে যাবে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।