রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
রাজনীতি

আদালতে কাজল ঘোষকে ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগানের পর ডিম নিক্ষেপ!

জমি মামলায় গ্রেফতার কাজল ঘোষকে শিলিগুড়ি আদালতে পেশের সময় বিক্ষোভ। ‘চোর চোর’ স্লোগানের পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার তৃণমূল নেতা কাজল ঘোষকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করার সময় উত্তেজনা ছড়ায়। পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় একদল যুবক ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, এরপর কাজল ঘোষকে লক্ষ্য করে কয়েকটি ডিমও ছোড়া হয়। আচমকা এই ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্য তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ।

বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই আদালত চত্বরের পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, রাজ্যের পালাবদলের আগে শিলিগুড়ি মহকুমার রাজনীতিতে পরিচিত তৃণমূল মুখ ছিলেন কাজল ঘোষ। সম্প্রতি জমি সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত অভিযোগের তদন্তের পরই তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।