রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
রাজনীতি

শতাধিক তৃণমূল কর্মীর দলবদল,বসিরহাটে শক্তি বাড়ানোর দাবি কংগ্রেসের

বসিরহাটে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী কংগ্রেসে যোগ দিলেন। ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটে তৃণমূল কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মীর কংগ্রেসে যোগদানকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াল। দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক নেতা। এদিন রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন তাঁরা। বিশেষ করে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা সৌম্য আইচ। তাঁর অভিযোগ, সরকার ক্ষমতায় আসার সাড়ে চার মাস পরেও প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে। প্রকৃত কতজন সুবিধা পেয়েছেন, তারও স্পষ্ট হিসাব নেই বলে দাবি করেন তিনি।

পাশাপাশি বিজেপি ও তৃণমূলকে নিশানা করে সৌম্য আইচ বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। কংগ্রেসই বিকল্প শক্তি বলেও দাবি করেন তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদিকা পূজার রায় চৌধুরীও বিজেপির সমালোচনা করেন। দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে বসিরহাটে কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বাড়বে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।