রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
বিনোদন

বক্স অফিসে ঝড়,দ্বিতীয় দিনেই ৫০ কোটির গণ্ডি পেরোল ছবি

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পঙ্কজ ত্রিপাঠী ও রবি কিশনের অভিনীত নতুন ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। প্রথম দিন থেকেই একের পর এক শো হাউসফুল হতে থাকে। দর্শকদের বিপুল আগ্রহের জেরে দ্বিতীয় দিনেই ছবির আয় ৫০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এরপর খুব দ্রুতই ছবির মোট ব্যবসা ৮০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যায়। শহর থেকে মফস্‌সল—বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে দর্শকদের ভিড় দেখা যাচ্ছে। দুই অভিনেতার অভিনয় এবং ছবির গল্প দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। ব্যবসার এই গতি বজায় থাকলে আগামী দিনে ছবিটি আরও বড় সাফল্য পেতে পারে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।