রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

পাহাড়ের পথে প্যাডেল, দার্জিলিংয়ে মন্ত্রীদের ‘সাইক্লিং সানডে’

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দার্জিলিংয়ে রবিবার সকালে পালিত হল ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি। এই আয়োজনে অংশ নেন যুব পরিষেবা ও ক্রীড়া এবং ভোক্তা বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী ড. ইন্দ্রনীল খান এবং পর্যটন ও সংসদীয় বিষয়ক দফতরের মন্ত্রী ড. শঙ্কর ঘোষ। পাহাড়ি শহরের মনোরম পরিবেশে সাইকেল চালিয়ে কর্মসূচিতে অংশ নেন দুই মন্ত্রী। স্বাস্থ্যকর জীবনযাপন, শরীরচর্চা এবং পরিবেশবান্ধব যাতায়াতের বার্তা দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। দার্জিলিংয়ের পর্যটন পরিবেশের সঙ্গে সাইক্লিংকে যুক্ত করে ভবিষ্যতে আরও এমন কর্মসূচি আয়োজনের সম্ভাবনাও রয়েছে। সকালে মন্ত্রীদের অংশগ্রহণে কর্মসূচি বিশেষ আকর্ষণ তৈরি করে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।