তিস্তায় বাড়তে পারে জল!চিয়াকুংয়ে ধসে তৈরি ‘প্রাকৃতিক বাঁধ’, সতর্ক প্রশাসন
চিয়াকুংয়ে বড় ধসে নদীর জলপ্রবাহ আটকে প্রাকৃতিক বাঁধ তৈরি হয়েছে। বাঁধ ভাঙলে তিস্তায় হঠাৎ জলস্রোত বাড়ার আশঙ্কায় নিচু এলাকাগুলিতে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সিকিমের চিয়াকুং এলাকায় বড়সড় ভূমিধসের জেরে নদীর জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে প্রাকৃতিক বাঁধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। জানা গিয়েছে, টিএলডি-৩ থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং রংপো-বাংলা সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার upstream এলাকায় এই ধস হয়েছে।
এই প্রাকৃতিক বাঁধ কোনওভাবে ভেঙে গেলে হঠাৎ বিপুল পরিমাণ জল নীচের দিকে নেমে আসার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে প্রথম ধাক্কা পড়তে পারে সিকিমের টিনটেক এলাকায় অবস্থিত টিএলডি-৫-এ। পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে downstream এলাকার আধিকারিকদের সতর্ক করা হয়েছে। জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতির উপর কড়া নজরদারি চলছে।
