চিকিৎসায় AI-র দাপট!স্ক্যান বিশ্লেষণ থেকে রোগ শনাক্ত—কী বলছে গবেষণা?

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: চিকিৎসাক্ষেত্রে দ্রুত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। এক্স-রে, সিটি স্ক্যান ও এমআরআইয়ের মতো মেডিক্যাল ছবি বিশ্লেষণে AI প্রযুক্তি চিকিৎসকদের সহায়তা করতে পারে। কিছু ক্ষেত্রে ক্যানসারসহ বিভিন্ন রোগের সম্ভাব্য লক্ষণ দ্রুত শনাক্ত করতেও এটি ব্যবহার করা হচ্ছে। স্ট্যানফোর্ড মেডিসিনের গবেষণাতেও চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্তে AI-র সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়েছে।
তবে AI নিজে থেকে রোগের চূড়ান্ত নির্ণয় করে না। রোগীর উপসর্গ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকের মূল্যায়নের সঙ্গে AI-এর তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আধুনিক প্রযুক্তি চিকিৎসকদের দ্রুত তথ্য বিশ্লেষণ ও রোগ শনাক্তকরণে সহায়ক হতে পারে। তবে চিকিৎসার ক্ষেত্রে AI-কে বিশেষজ্ঞ চিকিৎসকের বিকল্প হিসেবে না দেখে সহায়ক প্রযুক্তি হিসেবেই ব্যবহার করা জরুরি।
