রবিবার, সেপ্টেম্বর 6, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

ছাত্রীর রহস্যমৃত্যুতে বিস্ফোরক মোড়,গ্রেপ্তার প্রাক্তন প্রধান

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বাসুদেবপুরে শ্রেয়া হাইতের রহস্যমৃত্যু মামলায় তৃণমূল নেতা কাজল সামন্ত গ্রেপ্তার। শিক্ষককে আড়াল ও পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তাঁকে ফাঁসানোর দাবি করেছেন কাজল।

বাসুদেবপুরে দশম শ্রেণির ছাত্রী শ্রেয়া হাইতের রহস্যমৃত্যু মামলায় গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা কাজল সামন্ত। শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ। কাজল সামন্ত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বাসুদেবপুর হাইস্কুলের প্রাক্তন সভাপতি।

গত ১১ ফেব্রুয়ারি ১৫ বছরের শ্রেয়ার রহস্যমৃত্যু হয়। পরে তাঁর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে শ্রেয়ার সঙ্গে ইংরেজির শিক্ষক গৌতম সিনহার একাধিক হোয়াটসঅ্যাপ কল ও চ্যাটের তথ্য সামনে আসে। গত ১০ আগস্ট শিক্ষক গৌতম সিনহাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের অভিযোগ, শিক্ষককে আড়াল করা এবং শ্রেয়ার পরিবারকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন কাজল। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। ঘটনায় আরও তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।