‘মির্জাপুর’-র ভৌকাল এবার বড় পর্দায়,প্রথম দিনেই বক্স অফিসে বিস্ফোরণ!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ওটিটির জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’ এবার বড় পর্দায়। গুরমিত সিং পরিচালিত Mirzapur: The Movie ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা ও রবি কিষণের মতো পরিচিত মুখের প্রত্যাবর্তনে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
প্রথম দিনেই ছবিটি ভারতে প্রায় ₹২৪.৭৫ কোটি নেট ব্যবসা করেছে বলে প্রাথমিক হিসাব। এর ফলে ২০২৬-এর হিন্দি ছবিগুলির মধ্যে এটি অন্যতম বড় ওপেনার, এমনকি চতুর্থ সর্বোচ্চ ওপেনিংয়ের তালিকাতেও জায়গা করে নিয়েছে। � ‘মির্জাপুর’-এর অন্ধকার জগত, গদি দখলের লড়াই ও পুরনো চরিত্রগুলির প্রত্যাবর্তনই আপাতত দর্শকদের হলমুখী করছে।
