শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদস্বাস্থ্য

চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ,অভিযোগ পেয়েই হাসপাতালে জেলা শাসক

চিকিৎসা পরিষেবা ও দুর্ব্যবহারের অভিযোগ পেয়ে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে আচমকা পৌঁছলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। ওয়ার্ডে গিয়ে নথি খতিয়ে দেখে চিকিৎসক-নার্সদের রোগীর পরিবারকে প্রয়োজনীয় তথ্য জানানোর নির্দেশ দিলেন।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:হাসপাতালে ভর্তি মুমূর্ষু রোগী, অথচ সঠিক পরিষেবা মিলছে না—এমন অভিযোগ পেয়ে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আচমকাই পৌঁছে গেলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার।

অভিযোগ,দিঘার বাসিন্দা জ্যোৎস্না পানি অসুস্থ হয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। রক্তে শর্করার মাত্রা ও কিডনির সমস্যায় ভুগতে থাকা ওই রোগীর ইনসুলিন ও খাওয়াদাওয়া নিয়ে পরিবারের সদস্যদের নানা প্রশ্ন থাকলেও সঠিকভাবে উত্তর না দেওয়ার অভিযোগ ওঠে।

শনিবার তমলুক হাসপাতাল মোড়ে একটি কর্মসূচিতে গিয়ে রোগীর ছেলে প্রদীপ পানি জেলা শাসকের কাছে অভিযোগ জানান। এরপরই আধিকারিকদের নিয়ে ওয়ার্ডে পৌঁছে নথিপত্র খতিয়ে দেখেন তিনি। নার্স ও চিকিৎসকদের ডেকে পরিবারের সংশয় দূর করার নির্দেশ দেন। জেলা শাসকের তৎপরতায় আশ্বস্ত রোগীর পরিবার।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।