শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Public Interest Newsরাজনীতি

পুরভোটের আগে ডিলিমিটেশন বিতর্ক! ‘ভোটার’ না ‘জনসংখ্যা’—দুই তৃণমূলে এক সুর

কলকাতা পুরসভার ডিলিমিটেশন নিয়ে বিতর্ক তুঙ্গে। ভোটারের বদলে জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণের দাবি উঠেছে। দুই তৃণমূল বিধায়কসহ বিরোধীদের আপত্তিতে আইনি প্রশ্নও সামনে এসেছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কলকাতা পুরসভার ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, জনসংখ্যার বদলে মূলত ভোটারের সংখ্যা ধরে সীমানা ঠিক করা হচ্ছে। এর আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা ও জনপ্রতিনিধিরা।

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ, বিজেপির নির্দেশে তাড়াহুড়ো করে এই কাজ করা হচ্ছে। জনগণনা শেষ হওয়ার আগে কীভাবে জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন হবে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

অন্যদিকে কসবার বিধায়ক জাভেদ আহমেদ খানও ওয়ার্ডগুলিতে ভোটারের সংখ্যার বড় পার্থক্য নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও ওয়ার্ডে ১০ হাজার আর অন্য ওয়ার্ডে ৩৫ হাজার ভোটার থাকা মেনে নেওয়া যায় না।

এই ইস্যুতে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও আইনি প্রশ্ন তুলেছেন। শনিবার থেকে শুরু হওয়া গণশুনানি চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন অভিযোগ ও পরামর্শ খতিয়ে দেখছেন পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।