শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

পুরভোটের আগে ঘরবদলের হাওয়া! তৃণমূল থেকে বিজেপি—কোন শিবিরে কার ঠিকানা?

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতি জোরদার। ২০৯ ও ৬৮ আসনে ভোটের আগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের দলবদলের জল্পনা তুঙ্গে। বিজেপির টিকিটের সম্ভাবনা ঘিরে দলের অন্দরেও তৈরি হয়েছে প্রবল মতবিরোধ।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে মধ্যে কলকাতা পুরনিগম ও পার্শ্ববর্তী হাওড়া পুরনিগমের নির্বাচন পর্ব সমাপ্ত করতে চাইছেন রাজ্য নির্বাচন কমিশন। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

ডিলিমিটেশনের পর কলকাতা পুরসভার ২০৯ টি আসন ও হাওড়ার ৬৮ টি আসন হয়েছে। এদিকে নির্বাচন এগিয়ে আসার মধ্যে প্রাক্তন তৃণমূল জনপ্রতিনিধিদের মধ্যে শুরু হয়েছে দৌড়। একদল জনপ্রতিনিধি মমতা পন্থী তৃণমূলেই থাকতে চাইছেন। কিছু জনপ্রতিনিধি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান এবং সেখানে আছেনও। অন্যদিকে বেশ কিছু তৃণমূল জনপ্রতিনিধি প্রাক্তন কাউন্সিলররা সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবার ইচ্ছা ব্যক্ত করে নানাভাবে চেষ্টা চালাচ্ছেন বিজেপিতে যোগ দিতে। এক্ষেত্রে দক্ষিণ কলকাতার দাপুটে কাউন্সিলর তারক সিং দেবলীনা বিশ্বাস সহ বহু নাম সামনে এসেছে। যদিও তাদের ফোনে এ নিয়ে প্রতিক্রিয়া জানা যায়নি। বিজেপি ২০৯ টি আসনের মধ্যে বেশ কিছু আসনে যে প্রাক্তন তৃণমূলীদের টিকিট দেবে এমন সিদ্ধান্ত কার্যত হয়েই গেছে। যদিও দলের মধ্যে প্রবল বিরোধিতা হচ্ছে বিজেপিতে আসা কোন তৃণমূলীকে যেন কলকাতা কর্পোরেশন বা হাওড়া কর্পোরেশনের নির্বাচনে টিকিট না দেওয়া হয়। এই চাপ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব যা জানাবেন তাই মানতে বাধ্য হবেন বঙ্গ বিজেপির নেতারা।

জানা গেছে যে তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আরো কয়েকজন শীর্ষ বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে পুর নির্বাচনে আগে তারা বিজেপিতে যোগ দিলে তাদের জনপ্রতিনিধি হয়ে লড়ার জন্য টিকিট দেওয়া হবে। বিজেপির অন্তরে তীব্র তৃণমূল বিরোধী যে মনোভাব গড়ে চলছে তাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায় তা দেখছেন রাজনৈতিক মহল। তবে তারক সিং সরাসরি বিজেপিতে যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেছেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।