শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি? নথিহীন জল-পোল্ট্রি ব্যবসায় হাকিমপুরে প্রশাসনের হানায় বন্ধ ২ প্ল্যান্ট,শোকজ ফার্মকে

হাকিমপুর সীমান্তে বৈধ নথি ও লাইসেন্স ছাড়াই জল ব্যবসার অভিযোগে দুটি প্ল্যান্ট বন্ধ করল প্রশাসন। পোল্ট্রি ফার্মেও নথির ঘাটতি,কর্তৃপক্ষকে শোকজ। জনস্বার্থে অভিযান চলবে।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের বিথারী, ডাকবাংলা-সহ একাধিক এলাকায় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই চলছিল কয়েকটি জল উৎপাদন ইউনিট ও পোল্ট্রি ফার্ম। অভিযানে ফুড সেফটি অফিসার, বিডিও ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈধ নথি না থাকায় দুটি জল প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়। ভূগর্ভস্থ জল তুলে বোতলজাত করার পাশাপাশি জল প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিকের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে, একটি পোল্ট্রি ফার্মে মুরগি পালনে হরমোন বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের নথি দেখাতে না পারায় কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে। প্রশাসনের দাবি, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।