শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
বিনোদন

প্রেম-সম্পর্ক-আবেগের নতুন ঝড়!১৮ সেপ্টেম্বর আসছে ‘লাস্ট স্টোরিজ ৩’

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ওটিটির দর্শকদের জন্য সুখবর। জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ৩’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৬ থেকে স্ট্রিমিং শুরু হবে এই নতুন সিজনের। এবারও চারটি আলাদা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজটি। সম্পর্ক, ভালোবাসা, আবেগ ও মানুষের ব্যক্তিগত জীবনের নানা দিক উঠে আসবে গল্পগুলিতে। নতুন কাহিনি ও নতুন চরিত্র নিয়ে তৃতীয় পর্বে দর্শকদের জন্য থাকছে একাধিক চমক। সিরিজটির ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। নেটফ্লিক্সে মুক্তির পর ‘লাস্ট স্টোরিজ ৩’ কতটা দর্শক টানতে পারে, এখন সেটাই দেখার।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।