জীবনতলায় ফের আগুন!আইএসএফ-বিজেপি সংঘর্ষের মাঝে সিপিআইএমের মিছিল, উত্তেজনা তুঙ্গে!
জীবনতলা বাজারে আইএসএফ-বিজেপি সংঘর্ষের পর ফের উত্তেজনাআইএসএফের সঙ্গে সিপিআইএমের মিছিল যোগ দিতেই শুরু হাতাহাতি-মারামারি। বিশাল পুলিশবাহিনী মোতায়েন,পরিস্থিতি নিয়ন্ত্রণে।

ইয়াম উদ্দিন সাহাজি, মানুষের মতামত: দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বাজারে ফের উত্তেজনা ছড়াল। সকাল থেকেই আইএসএফ ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জীবনতলা থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে শান্তি বজায় রাখার আবেদন জানান। কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
অভিযোগ,আইএসএফের সঙ্গে সিপিআইএমের একটি মিছিল এসে যোগ দেওয়ার পর ফের হাতাহাতি, ঠেলাঠেলি ও মারামারি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।
