মগরাহাটে বাইক গ্যারেজে বিধ্বংসী আগুন,পুড়ে ছাই বাইক গ্যারেজ
মগরাহাটের কঙ্কার বাজারে নূর এন্টারপ্রাইজ বাইক গ্যারেজে বিধ্বংসী আগুন।পুড়ে ছাই স্কুটি-সহ অধিকাংশ সামগ্রী।আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।

ইয়ামউদ্দিন সাহাজি, মানুষের মতামত:মগরাহাটের কঙ্কার বাজার এলাকায় নূর এন্টারপ্রাইজ নামে একটি বাইক গ্যারেজে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় গ্যারেজটি। ভিতরে থাকা একটি স্কুটি-সহ অন্যান্য সামগ্রীও ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা প্রথমে গ্যারেজ থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় মগরাহাট থানার পুলিশ ও দমকল বিভাগে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় দমকল পৌঁছনোর আগেই অধিকাংশ সামগ্রী পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
