শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

২০১০-তে তৈরি, ২০২৬-এও অচল!লক্ষাধিক টাকার পশু চিকিৎসালয় সাপের বাসায় পরিণত!

বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের সাকচুড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে ২০১০ সালে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি পশু চিকিৎসালয় ১৬ বছরেও চালু হয়নি। বেহাল ভবনে সাপ-পোকামাকড়ের বাস। দ্রুত পরিষেবা চালুর দাবিতে সরব সীমান্ত এলাকার বাসিন্দারা।

হাসানুজ্জামান,মানুষের মতামত:লক্ষাধিক টাকা ব্যয়ে ২০১০ সালে তৈরি হয়েছিল পশু চিকিৎসালয়। কিন্তু ১৬ বছর পেরিয়ে গেলেও আজও চালু হয়নি পরিষেবা। ঘটনাটি বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের সাকচুড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের সাকচুড়া গ্রামের।

ভবন তৈরি হলেও সেখানে নেই চিকিৎসক বা প্রয়োজনীয় পরিষেবা। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি এখন বেহাল ও ভগ্নদশায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ,রাতের অন্ধকারে অচেনা মানুষের আনাগোনা ছাড়াও ভবনের ভিতরে বিষধর সাপ ও বিভিন্ন পোকামাকড় বাসা বেঁধেছে।

সীমান্ত এলাকার বাসিন্দাদের গরু, ছাগল, হাঁস-মুরগি-সহ গবাদি পশুর চিকিৎসার জন্য বসিরহাট শহরে যেতে হয়। এতে সময় ও পরিবহণ খরচ দুটোই বাড়ে। তাই দ্রুত চিকিৎসালয়টি চালু করার দাবি জানিয়েছেন স্থানীয় পশুপ্রেমী ও বাসিন্দারা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।