রণবীর-আলিয়া-ভিকির জুটিতে ভন্সালীর ম্যাজিক,শেষ হল ‘লাভ অ্যান্ড ওয়ার’-র শুটিং!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সঞ্জয় লীলা ভন্সালীর বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং পর্ব শেষ হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। দীর্ঘ সময় ধরে ছবিটির শুটিং নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তিন তারকার একসঙ্গে কাজ করার খবর প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের নজরে রয়েছে এই প্রজেক্ট। ভন্সালীর পরিচালনায় ছবিটি যে বড় মাপের সিনেম্যাটিক অভিজ্ঞতা হতে চলেছে, তা নিয়ে প্রত্যাশা তুঙ্গে। শুটিং শেষ হওয়ায় এবার পোস্ট-প্রোডাকশনের কাজেই জোর দেওয়া হবে। ছবিটির মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।
