শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

শোকের আবহে নেপাল কনস্যুলেটে স্বপন দাশগুপ্ত:‘বুক অব কনডোলেন্স’-এ অর্থমন্ত্রীর বার্তা!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: নেপালে সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় প্রাণহানির পর শোক ও সংহতি জানাল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত কলকাতায় নেপালের কনসাল জেনারেলের দফতরে গিয়ে ‘বুক অব কনডোলেন্স’-এ স্বাক্ষর করেন। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

একই সঙ্গে দুঃসময়ে নেপালের সরকার ও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন মন্ত্রী। তাঁর এই সফরের মাধ্যমে প্রতিবেশী দেশ নেপালের মানুষের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সহমর্মিতা ও সংহতির বার্তা তুলে ধরা হয়। নেপালের এই কঠিন সময়ে নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।