নদীর জল বাড়তেই প্লাবন,বিপর্যস্ত জনজীবন:ত্রাণ বিলিতে ঘাটাল মহকুমা প্রশাসন
টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধিতে ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। জলবন্দি মানুষের পাশে প্রশাসন, ত্রাণ বিলি। অসুস্থ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানান মহকুমা শাসক অনন্য জানা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধিতে বন্যার জলে প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। অজমনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত-সহ একাধিক এলাকায় জলবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ বিলির উদ্যোগ নেয় ঘাটাল মহকুমা প্রশাসন। বন্যাকবলিত পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী। ত্রাণ বণ্টন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক অনন্য জানা এবং বিজেপি বিধায়ক শীতল কপাট!
এছাড়াও প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহকুমা শাসক জানান, বন্যা পরিস্থিতির উপর প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চলছে। দুর্গত এলাকা থেকে অসুস্থ বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ ও উদ্ধারকাজ চালানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বন্যার জল দ্রুত নামার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
