শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

শিক্ষক দিবসে বিদ্যাসাগরকে অপমান? ভাঙা মূর্তি উদ্ধার জঙ্গল থেকে,প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা!

শিক্ষক দিবসেই বারুইপুরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনায় ক্ষোভ, দোষীদের গ্রেফতার ও মূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি। পুলিশের তদন্ত শুরু।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শিক্ষক দিবসের দিন বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মহকুমা শাসকের দফতর সংলগ্ন পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ‘বিদ্যাসাগর উদ্যান’ থেকে ভাঙা মূর্তিটি পাশের জঙ্গলে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন!

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি আগাছা ও জঙ্গলে ভরে গিয়েছিল। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছিল। কে বা কারা, কী উদ্দেশ্যে মূর্তিটি ভাঙল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। স্থানীয়দের দাবি, দ্রুত মূর্তিটি যথাযোগ্য সম্মানের সঙ্গে পুনঃপ্রতিষ্ঠা করা হোক। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের আশঙ্কাও তৈরি হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।