শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

ঘাটালে থমকে বন্যার জল,দুর্ভোগে বানভাসি মানুষ

ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। রাস্তা, ঘরবাড়ি ও কৃষিজমি জলের তলায়। নৌকা-ডিঙিই এখন বানভাসি মানুষের প্রধান যাতায়াতের ভরসা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কয়েকদিন ধরে প্লাবিত ঘাটাল এলাকায় এখনও থমকে রয়েছে বন্যার জল। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঘাটাল পুরসভা-সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলের তলায় চলে গিয়েছে একাধিক রাস্তা, ঘরবাড়ি এবং বিঘের পর বিঘে কৃষিজমি। ফলে চরম সমস্যায় পড়েছেন বানভাসি এলাকার বাসিন্দারা।

স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজনীয় কাজে যাতায়াতেও তৈরি হয়েছে সমস্যা। কোথাও কোথাও নৌকা ও ডিঙিই এখন যাতায়াতের প্রধান ভরসা। কৃষিজমি দীর্ঘসময় জলের তলায় থাকায় চাষিদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। দ্রুত জল নামার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হলেও, জল না নামায় দুর্ভোগ কবে কাটবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।