কুণাল ঘোষের বক্তব্যে আদালতের নিষেধাজ্ঞা! ‘LUX COZI’-র মানহানি মামলায় বড় নির্দেশ
‘LUX COZI’-র মানহানি মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা। বিতর্কিত বক্তব্য থেকে বিরত থাকার পাশাপাশি X ও YouTube-এর সংশ্লিষ্ট পোস্ট-ভিডিও হাইডের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:ডানকুনিতে ‘LUX COZI’-র নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই আদালতের নির্দেশ ঘিরে শুরু হয়েছে নতুন চাপানউতোর। অভিযোগ, সংস্থাকে নিয়ে কুণাল ঘোষ তাঁর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করেছেন। সেই অভিযোগেই ‘LUX COZI’ কর্তৃপক্ষ ২১ আগস্ট ২০২৬ আলিপুরের ১ম সিভিল জজ (সিনিয়র ডিভিশন) আদালতে TS No. 1339 of 2026 নম্বরে মানহানি মামলা দায়ের করে।
মামলাকারীদের দাবি, ৩ সেপ্টেম্বর আদালত কুণাল ঘোষকে এই ধরনের মানহানিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি X এবং YouTube-এ তাঁর করা সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিও হাইড করার নির্দেশও দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ করতে বলা হয়েছে বলে দাবি মামলাকারীদের।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে আদালতের নির্দেশ নিয়ে কুণাল ঘোষের বক্তব্য এখনও সামনে আসেনি।
