কেরালায় ভয়াবহ পথদুর্ঘটনা,লরি-গাড়ির সংঘর্ষে মৃত ৮
কেরালার ত্রিশূরের কাইপামাঙ্গালমে লরি-গাড়ির ভয়াবহ সংঘর্ষে ৮ জনের মৃত্যু। প্রাথমিকভাবে নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে জানা গেছে। উদ্ধারকাজ চালায় পুলিশ ও দমকল।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কেরালার ত্রিশূর জেলার কাইপামাঙ্গলমে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী। একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। শুরু হয় দ্রুত উদ্ধারকাজ। গাড়ির ভিতর থেকে হতাহতদের বের করে আনার চেষ্টা চালানো হয়। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কীভাবে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
